পালমিরায় আইএসের অবস্থানে রুশ বিমান হামলা

Unknown
সেবা ডেস্ক: সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান বোমাবর্ষণ করেছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়েছে, সুখোই-টোয়েন্টিফাইভ জেট বিমানের হামলায় একটি প্রতিরক্ষা অবস্থান, একটি ভূগর্ভস্থ বাঙ্কার ও বিমান-বিধ্বংসী কামান ধ্বংস হয়েছে।
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্রগুলো জানায়, সোমবার পালমিরার রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের উপরে নতুনভাবে তৈরি করা ১৩শ শতকের একটি প্রাসাদের চারপাশে এসব বিমান হামলা চালানো হয়েছে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিমাপ করা কঠিন।
 
অবজারভেটরির এক স্থানীয় সূত্র জানায়, সোমবার প্রাসাদ এলাকাটিতে আটবার বিমান হামলা চালানো হয়েছে।
 
গত মে মাসে সরকারি বাহিনীকে হঠিয়ে পালমিরা দখল নেয় আইএস। সে সময় থেকে গোষ্ঠীটি দুই হাজার বছরের পুরনো দুইটি মন্দির, একটি তোরণ, সমাধি স্তম্ভের সৌধ ধ্বংস করেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top