ব্র্যাক ব্যাংক ও উইন্ডমিলের মধ্যে চুক্তি

S M Ashraful Azom
ব্র্যাক ব্যাংক লিমিটেড ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় ‌‌‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শিরোনামে বাংলাদেশে একটি হোম ডেকোর এক্সপো বা গৃহসজ্জা মেলার আয়োজন করা হয়েছে। বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ৬ ও ৭ নভেম্বর এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে।

মূল অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে মাসজুড়ে দেশব্যাপী ‘ইন্টেরিয়র ডিজাইন কম্পিটিশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং-এর সিইও সাব্বির রহমান তানিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এই মেলায় গৃহসজ্জার যাবতীয় উপাদান ফার্নিচার, লাইটিং, পেইন্ট, টাইলস ও ফিটিংসসহ যাবতীয় সামগ্রী প্রদর্শন করা হবে। দুই দিনব্যাপী আয়োজিত ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’-তে ব্র্যাক ব্যাংকের হোম লোন প্রোডাক্ট- ‘আপন ঘর’ ও ‘নিজের বাড়ি’র প্রচারণা চালাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top