সেবা ডেস্ক: মাগুরায় দেশীয় অস্ত্রসহ মাহিন ওরফে ধিরাজ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরতলীর দোয়ারপাড় এলাকার কারিগরপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাহিন ঐ এলাকার মৃত. আব্দুল মান্নান শেখের ছেলে।
মাগুরা গোয়েন্দা পুলিশের ওসি ইমাউল হক জানান, মাহিন এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।