আমির অপরাহ উইনফ্রে’র মতো’: আভা দুর্ভানে

S M Ashraful Azom
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। দীর্ঘদিন ধরেই একের পর এক বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র উপহার দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হূদয়। শুধু অভিনয় নয়, পরিচালনায়ও তার কারিশমার দ্যুতি ছড়িয়ে মুগ্ধ করেছেন সকলকে। আর তাই তার প্রশংসার স্তুতি যেন সর্বত্রই। তারই ধারাবাহিকতায় এবারে আমিরের প্রশংসায় পঞ্চমুখ জাতীয় পুরস্কার জয়ী পরিচালক আভা দুর্ভানে। মুম্বাইয়ে আয়োজিত ১৭তম আন্তর্জাতিক মামি চলচ্চিত্র উত্সবে উপস্থিত ছিলেন এই পরিচালক। আর সেখানেই আভা দুভার্নে বলেন, ‘অভিনেতা-পরিচালক আমির খানের কাজ দেখে আমি মুগ্ধ ও অনুপ্রাণিত। আমিরের সমস্ত কাজ আমি খুব ভালো করে লক্ষ্য করি। আমি বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে সম্মান করি এবং মনে করি তিনি অনেকটা হলিউডের অপরাহ উইনফ্রে’র মতো।’
 
কাজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষের সচেতনতা তৈরি করেন আমির খান। ঠিক যেমনটি করে থাকেন হলিউড অভিনেতা অপরাহ উইনফ্রে। সে কারণেই আমিরকে অপরাহ উইনফ্রের সঙ্গে তুলনা করেন জাতীয় পুরস্কর জয়ী এই পরিচালক। এছাড়াও আভা দুর্ভানে উচ্ছ্বসিত প্রশংসা করেন অমিতাভ বচ্চনেরও।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান