জিএম ফাতিউল হাফিজ বাবুঃ
বেসরকারি উন্নয়ন সংস'া পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা জোনের ‘‘২০১৪-২০১৫ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন এবং প্রথম কোয়াটারের পর্যালোচনা শীর্ষক কর্মশালা” গত ২০ অক্টোবর পদক্ষেপ পিআইডিএম ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা জোনের জোনাল ম্যানেজার গাজী মোঃ এনামুল কবীর। এতে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন অত্র সংস'ার পরিচালক মোঃ সালেহ বিন সামস্। বিশেষ অতিথির হিসেবে উপসি'ত ছিলেন উপ পরিচালক ও অপারেশন প্রধান সরদার সাহিদুল কবীর, ব্যবস'াপক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ মোঃ সাইয়েদুল ইসলাম এছাড়া ও আরো উপসি'ত ছিলেন প্যানেল লিডার-০১, মোঃ জাহাঙ্গীর হোসেন। একদিন ব্যাপি ওই কর্মশালায় ঢাকা জোনের ০৫টি এরিয়া, ২৪টি ব্রাঞ্চের সকল এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারগণ ২০১৫-২০১৬ অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন উপস'াপন ও ব্রাঞ্চ ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন।
