ধানমন্ডিতে 'অর্ধকোটি টাকার' ১৫ তক্ষক উদ্ধার

S M Ashraful Azom
রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ১৫টি তক্ষক উদ্ধার করেছে বন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। মঙ্গলবার দুপুরের এ অভিযানে কাউকে আটক করা যায়নি। তক্ষকগুলো গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।
 
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, তিনি সোর্সের মাধ্যমে তক্ষক পাচার চক্রের দুই সদস্যের কাছ থেকে তক্ষক কেনার জন্য ধানমন্ডির আবাহনী খেলার মাঠের পশ্চিম পাশে যান। পাচারকারীদেরও ওখানে আসতে বলা হয়। তারা ১৫টি তক্ষকের দাম চেয়েছিল ৫০ লাখ টাকা। আমরাও এ টাকায় কিনতে রাজি হই। পরে তারা আসেন। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা তক্ষকগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।’
 
তিনি আরও বলেন, ‘চক্রটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে তক্ষক ধরে জাপান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। তক্ষক দিয়ে ক্যানসার রোগের ওষুধ তৈরি হয় বলে শুনেছি। দেশের বাইরে এর ব্যাপক চাহিদা রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top