সজীব দাশের সুরে গাইলেন ফাহমিদা নবী

Unknown
সেবা ডেস্ক: আমি বৃষ্টির জলে গা ভেজাবো/ভাসবো মেঘের ভেলায়'- এমন কথার একটি গানে সম্প্রতি কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ‘মেঘ জোছনা’ শিরোনামের গানটি লিখেছেন তারেক আনন্দ এবং এর সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাশ।

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা এবং সুর আমার ভালো লেগেছে। সবারই চেষ্টা ছিল ভালো একটি গান শ্রোতাদের উপহার দেয়ার। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবে।‘

ফাহমিদা নবী ছাড়াও এই অ্যালবামে আরও কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর গান থাকার কথা রয়েছে। অ্যালবামটি আগামী ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সজীব দাশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top