টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

Unknown
সেবা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফনদী থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
বিজিবির ভাষ্য মতে, সকালে নাফনদী থেকে ইয়াবার চালান পাচারের খবর পেয়ে বিজিবির সদস্যরা টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়ার সংলগ্ন নাফনদীতে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারীরা একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ঐ প্যাকেটে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৬০ লাখ টাকা।
 
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top