ডেটিং অ্যাপে যৌনরোগ বাড়ছে!

S M Ashraful Azom
ডেটিং অ্যাপ গুলোর কারনে সমকামী, বহুগামী সহজলভ্য হওয়ায় যৌন রোগ বাড়ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যের 'ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সেক্সচ্যুয়াল হেলথ অ্যান্ড এইচআইভি'(বিএএসএইসএইস) নামের একটি সংগঠন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

দেশটির যৌন বিষয়ক শীর্ষস্থানীয় এক চিকিৎসক ড. পিটার গ্রিনহাউজের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, 'ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা খুব দ্রুত যৌন রোগে আক্রান্ত হয় কারণ ডেটিং অ্যাপগুলো বহুগামীতায় উৎসাহ যোগায় এবং দ্রুত সঙ্গী পরিবর্তন করে যার ফলে যৌনবাহিত রোগ খুব সহজে বিস্তার করে'। এতে এইচআইভি বা এইডস হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খবরে বলা হয়, দেশটিতে সিফিলিস ও গনোরিয়া রোগে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। পাবলিক হেলথ অব ইংল্যান্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের বছরের চেয়ে ৩৩ শতাংশ বেড়েছে। আর গনোরিয়াতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে আগের বছরের চেয়ে ১৯ শতাংশ।

তবে, বিএএসএইসএইসের এমন দাবী দেশটির জনপ্রিয় ডেটিং অ্যাপ টিনডারের প্রধান মারি কোনার্ড অস্বীকার করেছেন। তিনি বলেন, 'ডেটিং অ্যাপগুলো সামজিক রীতিনীতি মেনে চলে, এ জন্য অ্যাপকে দায়ী না করে যৌন স্বাস্থের বিষয়ে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। কেননা গত এক দশকে সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদের বিষয়ে মানুষের চিন্তায় ব্যপক পরিবর্তন এসেছে'।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top