রাফিনহোর সঙ্গে নতুন চুক্তি করছে বার্সেলোনা। কাতালুনিয়ার দলটি সোমবার তাদের ওয়েবসাইটে জানায়, ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন রাফিনহো। কয়েক দিনের মধ্যে চুক্তি সই হবে।’
নতুন চুক্তির মেয়াদ ফুরোনোর আগে কোনো ক্লাবকে রাফিনহোকে দলে টানতে হলে বাইআউট ক্লজ অনুযায়ী সাড়ে সাত কোটি ইউরো গুণতে হবে বলেও জানায় বার্সেলোনা।
বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা রাফিনহো এর আগেও বর্তমান কোচের লুইস এনরিকের অধীনে খেলেছেন। সেটা সেল্তা ভিগোতে ধারে খেলার সময়ে। এখন বার্সেলোনা মূল দলেই নিয়মিত খেলছেন রাফিনহো।

