উইন্টার ব্লাস্ট ২০১৫ কনসার্টে ‘ফেভারিটস’ গ্রাহক এবং নিজেদের কর্মকর্তা ও কর্মচারীরা টিকেট মূল্যে ২০ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছে এয়ারটেল। কনসার্টটির আয়োজক ইনসেপশন মিডিয়া ও ক্লাব ১১’র সাথে টিকেটিং পার্টনার হিসেবে এ নিয়ে একটি চুক্তি করেছে টেলিকম অপারেটরটি।
৬ নভেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান করবেন ভারতের সুনিধি চৌহান, ইন্ডিয়ান আইডল ৫ বিজয়ী রাকেশ মালিনী এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। কনসার্টের টিকেট ঢাকায় অবস্থিত এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও এর সকল আউটলেটে পাওয়া যাবে ।