সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে তিন তক্ষক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান অর্থদন্ডের আদেশ দেন।
জানা গেছে, সোমবার বিকালে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রাম থেকে একটি তক্ষক সাপ সহ (গুইসাপ জাতীয় প্রাণি) শরীফুল ইসলাম (২৮), সুমন মিয়া (২৫) ও মনির হোসেন (২৪) কে একটি তক্ষক সহ আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ। তারা তিন জনই সূর্যনগর গ্রামের বাসিন্দা। তারা তক্ষক পাচারকারী বলে পুলিশ জানায়।
পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে তিন জনকে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।