ছবি ভালো হবে, ভালো ছবি তোলার কৌশল

S M Ashraful Azom
0

ফটোগ্রাফি নিয়ে কিছু সাধারণ জ্ঞানের অভাবে অনেকেই ভালো ছবি তুলতে পারেন না। অথচ কিছু নিয়ম মেনে চললে আপনার ছবিও সবার প্রশংশা পেতে পারে। চলুন জেনে নেয়া যাক, কিছু সাধারণ নিয়ম। এগুলো অনুসরণ করলে আপনি নিঃসন্দেহে আগের চেয়ে ভালো ছবি তুলতে পারবেন।
 
১. আপনার ক্যমেরার সেটিং গুলোর সঙ্গে পরিচিত হয়ে নিন। আপনার ক্যমেরার বিভিন্ন ফাংশন আছে, এগুলোর সঙ্গে যত পরিচিত হবেন, তত বেশি ঝামেলা কম হবে ছবি তোলার সময়। তাই সবকটা ফিচার চেক করে দেখে নিন, দরকারে টেস্টে ফটো তুলে প্রাকটিস করুন।
২. ঘরে বা ইনডোর ছবি তোলার সময় প‌‌‌‌‌‌‌‌‌র্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখুন। সম্ভব হলে বাইরে গিয়ে ছবি তুলুন, দিনের আলোটাকে ব্যবহার করুন। বাইরে ছবি তোলার সময় খেয়াল রাখুন, আলোর মূল সো‌‌‌‌‌‌‌‌‌র্স, যেটা বাইরের ক্ষেত্রে অবশ্যই সূ‌‌‌‌‌‌‌‌‌র্য হবে, সেটা যেন আপনার পেছনে থাকে। সাবজেক্ট বা যার ছবি তুলছেন, তার পেছনে না হয়। এটা করলে সাবজেক্ট এর চেহারা কালো দেখাবে, আপনার ছবি নষ্ট হয়ে যেতে পারে। উল্টোটা করলে আপনার পেছন থেকে আলো আসবে, সাবজেক্ট প্রচুর পারিমানে আলো পাবে এবং ছবি ভালো হবে।
 
 
৩. বাইরে ছবি তোলার সময় খেয়াল করুন কখন ছবি তুলছেন। সকাল আটটা থেকে এগারোটা প‌‌‌‌‌‌‌‌‌র্যন্ত সময় ছবি তোলার জন্য ভালো। এরপরে তুললে ছবি বা‌‌‌‌‌‌‌‌‌র্ণ করবে। এগারোটার পর থেকে বিকাল তিনটা বা চারটা প‌‌‌‌‌‌‌‌‌র্যন্ত ছবি তোলার জন্য বিশেষ ফিল্টার ব্যবহার করেন প্রফেশনালরা। যেগুলো ব্যবহারের সুযোগ আপনার নেই বলে ধরে নেয়া হল। তাই ছবি তুললে সকাল এবং বিকাল সময়টা বেছে নিন।
৪. ছবি তোলার সময় কোন অবজেক্ট কোথায় থাকবে এবং আপনার সাবজেক্ট ছবির ফ্রেমের কোথায় থাকবে, এটা নিয়ে কাজ করাই হল কম্পোজিশন। এগুলো নিয়ে কিছু সাধারণ নিয়ম আছে, সেগুলো মেনে চললে ছবি ভালো আসবে। এই রুলস এর সামান্য একটা দুটা এখানে বলা হচ্ছে, কারণ বিস্তারিত বলতে গেলে সেটা হয়ে যাবে একটা মহাকাব্য!
ছবির সাবজেক্ট- ধরে নেয়া হল সে মানুষ। এর মাথা বা মূল আক‌‌‌‌‌‌‌‌‌র্ষণ যেন ঠিক মাঝখানে না হয়। এটা ডানে বা বামে যে কোনো এক দিকে একটু উপরের দিকে হলে দেখতে ভালো লাগবে। বিশেষ দরকার না হলে উপরে জায়গা ফাঁকা রাখবেন না। কারও ছবি তোলার সময় কোথা থেকে কতটুকু ফ্রেমের মাঝে রাখবেন, সেটা বিচার করাটা গুরুত্ব‌‌‌‌‌‌‌‌‌পু‌‌‌‌‌‌‌‌‌র্ণ। মানুষের ফেসের ছবি তোলার সময় নিচের অংশ যেন কোনোভাবেই গলায় গিয়ে না কাটে। এটাতে ছবিটা মাথাকাটা মনে হবে, একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হবে। এভাবেই বুক প‌‌‌‌‌‌‌‌‌র্যন্ত নেবার সময় কনুইয়ের একটু উপর থেকে কাটুন, অথবা একটু নিচ থেকে। ঠিক কনুই থেকে কাটবেন না। কোমড় থেকে কাটবেন না, একটু উপরে বা নিচে থেকে কাটুন, হাটু থেকে কাটবেন না, একটু উপরে বা নিচ থেকে কাটুন। 
 
 
৫. ছবি তোলার সময় চেষ্টা করুন আই লেভেল বা সাবজেক্ট এর নিজস্ব উচ্চতায় ছবি তুলতে। আপনি উপর থেকে সাবজেক্ট এর ছবি তুললে বা নিচ থেকে তার ছবি তুললে সেগুলো বিশেষ সময় ছাড়া বাকি সময় বাজে দেখাবার চান্স থাকবে।
৬. ছবি তোলার সময় খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড এর উজ্বলতা যেন অবশ্যই সাবজেক্ট এর চেয়ে কম হয়। নয়ত সাবজেক্ট কালো এবং অস্পষ্ট হয়ে যাবে।
৭. ছবি স্পষ্ট হতে হবে। ক্যমেরার ফোকাস নিয়ে একটু জেনে নিন। সাবজেক্ট স্পষ্ট না হলে ছবিটাই মাটি।
৮. ছবি তোলার সময় চেষ্টা করুন একই ছবি কিছু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কয়েকবার তুলতে। এভাবে করলে এর মাঝে একটা না একটা ছবি সুন্দর হতে বাধ্য।
 
নিয়মিত ছবি তুলুন। প্রচুর ছবি তুলুন। ডিজিটাল ক্যমেরায় ছবি তুলতে কষ্ট নেই, খরচও নেই। তাই সুযোগ পেলেই ছবি তুলুন। এর ফলে আপনার অভিজ্ঞতা বাড়বে, নিজের ভুল থেকে শিখতে পারবেন দ্রুত।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top