ময়মনসিংহের গফরগাঁও পৌর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত

S M Ashraful Azom
0

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফএরএম নাজমুল আহসানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
 
আগামী ৩০ ডিসেম্বর অন্যান্য পৌরসভার সঙ্গে এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে নির্বাচন আটকে গেল বলে জানান আইনজীবীরা। তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।
 
গফরগাঁও পৌরসভার সঙ্গে গফরগাঁও ইউনিয়নকে অন্তর্ভূক্ত করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ওই ইউনিয়নের বাসিন্দা মো. আলী। আবেদনে বলা হয়, গফরগাঁও ইউনিয়নকে পৌরসভার সঙ্গে অন্তর্ভূক্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়, পৌরসভা নির্বাচনের পর সংশ্লিষ্ট ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হবে। কিন্তু আবেদনকারী আবেদনে নির্বাচনের পূর্বেই উক্ত ইউনিয়নকে অন্তর্ভূক্ত করার দাবি জানান। এটি না করা পর্যন্ত গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত রাখার আবেদন জানানো হয়।
 
আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও নাসরীন ফেরদৌস এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দেয় এবং উক্ত ইউনিয়নকে গফরগাঁও পৌরসভার সঙ্গে কেন অন্তর্ভূক্ত করা হবে না এই মর্মে রুল জারি করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top