সেবা ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি স্বর্ণসহ চীনের দুই নাগরিককে গ্রেপ্তার করেছেন শুল্ক কর্মকর্তারা। গ্রেপ্তাররা হলেন- চ্যানকক ওয়াই (২৪) ও চেন সিম শ্যাপ (৫৮)।মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টায় তারা ঢাকা পৌঁছান বলে কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান।
তাদের কোমরের বেল্ট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এসব স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা জানিয়ে শহীদুজ্জামান বলেন, দুই চীনা নাগরিক এর আগেও বাংলাদেশে এসেছিলেন। কিন্তু তখন তারা ধরা পড়েননি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।