কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯২.৫১

Unknown
0
সেবা ডেস্ক:  কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার প্রকাশিত ফলে পাসের হার ৯২.৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বেড়েছে। 
 
প্রাপ্ত ফলাফলে জানা যায়, এ বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ২৫৯ জন ও ছাত্রী ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন, তন্মধ্যে ছাত্র ৮ হাজার ৮২ জন ও ছাত্রী ১২ হাজার ৬৬৫ জন। এবার শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৪৫টি। 
 
গত বছর ২ লাখ ২৩ হাজার ৩৯৮ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৯ হাজার ৪৪৬ পাস করে। 

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top