টুইটারের মাধ্যমে অর্থ লেনদেন

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ভারতের নাগরিকরা তাদের টুইটারের মাধ্যমে অর্থলেনদেনস করতে পারবেন এমন সেবা আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিগগির দেশটির নাগরিকরা এই সুবিধা পাবেন।
 
ভারতে সোশ্যাল সাইটটি ব্যবহার করে অর্থ লেনদেন সেবা চালু করতে লুকআপ নামে স্টার্টআপ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে টুইটার।
 
সেবা সম্পর্কে খোঁজ নিতে ও লেনদেন করতে @lookuplite এই ঠিকানায় মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। লেনদেনের জন্য গ্রাহকদের গুগল ম্যাপ থেকে লোকেশন দেখাবে লুকআপ।
 
ক্রেতা ও বিক্রেতার মধ্যে অর্ডার ও লেনদেনের ক্ষেত্রে লুকআপ ব্যবহারকারী সোশ্যাল সাইট টুইটারের এপিআই আর পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করবে।
 
ভারতের টুইটার ব্যবহারকারীরা এখন থেকে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন সাইটটি থেকে। শুধু সাধারণ কেনাকাটা নয়, ব্যবসায়িক লেনদেনের অর্থও পরিশোধ করা যাবে টুইটার থেকে।
 
ভারতীয় স্টার্টআপ প্রতিষ্ঠানটি অনলাইনে ক্রেতা ও বিক্রেতার মধ্যে মেসেজিং সেবা দিয়ে থাকে। প্রায় ১২ লাখ গ্রাহক লুকআপের সেবা নিয়ে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top