সারা দেশের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারিরা নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পাবেন। সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের ন্যায় গত জুলাই মাস থেকেই শিক্ষক-কর্মচারিদের নতুন স্কেলে বেতন কার্যকর হবে। ফলে গত ১ জুলাই থেকেই বকেয়াসহ বেতন পাবেন তারা। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই তারিখ হইতে কার্যকর করা সমীচীন হইবে”। প্রজ্ঞাপনে বলা হয়, “এমতাবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই তারিখ হইতে কার্যকর হবে”। প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, “দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারি নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ন্যায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা নতুন স্কেলে গত জুলাই মাস থেকেই বেতন-ভাতা পাবেন। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণ নেই। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সব সংশয় দূর হয়ে গেল।” গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনের পরিকল্পনা করে বিভিন্ন শিক্ষক সংগঠন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীও নতুন স্কেলে বেতন পাবেন- প্রজ্ঞাপন জারি
ডিসেম্বর ২১, ২০১৫
সারা দেশের এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) শিক্ষক-কর্মচারিরা নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পাবেন। সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের ন্যায় গত জুলাই মাস থেকেই শিক্ষক-কর্মচারিদের নতুন স্কেলে বেতন কার্যকর হবে। ফলে গত ১ জুলাই থেকেই বকেয়াসহ বেতন পাবেন তারা। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই তারিখ হইতে কার্যকর করা সমীচীন হইবে”। প্রজ্ঞাপনে বলা হয়, “এমতাবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১ জুলাই তারিখ হইতে কার্যকর হবে”। প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, “দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারি নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ন্যায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিরা নতুন স্কেলে গত জুলাই মাস থেকেই বেতন-ভাতা পাবেন। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণ নেই। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে সব সংশয় দূর হয়ে গেল।” গত ১৫ ডিসেম্বর নতুন বেতনস্কেল ঘোষণা করা হলেও এমপিওভুক্ত শিক্ষকের বিষয়টি স্পষ্ট না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আন্দোলনের পরিকল্পনা করে বিভিন্ন শিক্ষক সংগঠন।
ট্যাগস
