এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে মানহানির পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মো. জাকারিয়ার আদালতে পৃথক মামলা দুইটি দায়ের করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ। বাদী আশিক বিল্লাহ নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত শেখ ওয়াজেদ আলীর ছেলে। আদালতের বিচারক মামলা দুইটি আমলে নিয়ে খালেদা জিয়ার মামলাটি সহকারী পুলিশ সুপারকে এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ১১  ফেব্রুয়ারি ২০১৬ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশে দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। ২৫ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বুদ্ধিজীবীদের সম্পর্কে একই ধরনের বক্তব্য দেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top