বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির মৃত্যু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ওজন কমানো জন্য অস্ত্রপচারের দুই মাসের মাথায় মারা গেছেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি মেক্সিকোর আন্দ্রেস মরেনো।
মরেনোর পরিবারের পক্ষ থেকে বলা হয়,  শুক্রবার তিনি মারা যান। এক সময় মরেনোর ওজন ছিল ৪৫০ কেজি।
সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ওজন কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় ২৮ অক্টোবর মরেনো বারিয়াট্রিক সার্জারি করান।
অক্টোবরে মেডিকেল ডেইলির প্রতিবেদনে বলা হয়,  অস্ত্রপচারের মাধ্যমে মরেনোর পাকস্থলির তিনচতুর্থাংশ ফেলে দেয়া হয়েছে। ওই সময় চিকিৎসকরা অস্ত্রপচার সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন।
সাবেক পুলিশ মরেনো বড়দিনের আগের দিন সন্ধ্যায় অসুস্থ বোধ করেন।বড়দিনের দিন সকালে মরেনো আরো বেশি অসুস্থ বোধ করলে এবং তার শ্বাস নিতে সমস্যা হলে তার পরিবার তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top