ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

S M Ashraful Azom
0

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।
 
দুপচাঁচিয়া থানার ওসি মো. জহুরুল হক জানান, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের সিওঅফিস বাসস্ট্র্যান্ড সংলগ্ন পৌর কাঁচা বাজারের মাছপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত এসএম আসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় জড়িত অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মেহেদী হাসান সজল ও সহ-সভাপতি আব্দুস সালামকে আটক করেছে পুলিশ।
 
ওসি বলেন, সন্ধ্যায় মাছপট্টি এলাকায় আসলামকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top