সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক মো. সুজন মিয়া শনিবার বিকালে স'ানীয় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।তিনি দক্ষিণ বেপারী পাড়া, পশ্চিম বেপারী পাড়া, সরকার পাড়াসহ ৫ নং ওয়ার্ডের শতাধিক দরিদ্র ও দুস' শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন।
এসময় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক লাজু সরকার ও স'ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপসি'ত ছিলেন।
এব্যাপারে সমাজসেবক ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজন মিয়া বলেন, আমি সব সময় গরিব-দুঃখি ও অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব। তিনি আরো বলেন আমার মতো এলাকার ধণাঢ়্যরা দুস'দের পাশে থাকলে দেশ সোনার বাংলায় পরিণত হবে।
এই তীব্র শীতে সুজন মিয়ার শীতবস্ত্র পেয়ে এলাকার দরিদ্ররা সন্তোষ প্রকাশ করেছেন।