আইএসের নিয়োগকর্তা ট্রাম্প : হিলারি ক্লিনটন

S M Ashraful Azom
0

'ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি করে এটাই প্রমাণ করছেন যে তিনি জিহাদিদের ভিত্তি মজবুত করতে চলেছেন।' শনিবার হ্যাম্পশায়ারে একটি ডেমোক্রেট বিতর্ক অনুষ্ঠানে হিলারি ক্লিনটন এমন মন্তব্য করেন। খবর ডেইলি মেইল।
 
বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও'ম্যালি। বিতর্কের প্রায় পুরো অংশজুড়েই নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়েও বিতর্ক হয়।
 
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, 'ইসলামিক স্টেট (আইএস) ভিডিওতে বিলিয়নিয়ার পুঁজিপতির ধারণা প্রচার করছে নিয়োগের ক্ষেত্রে। যা ডোনাল্ড ট্রাম্পেরও ধারণার প্রচারমাত্র। আর মুসলমানদের সমালোচনার প্রেক্ষিতে ট্রাম্পের হাতে কোনো প্রমাণও নেই।'
 
উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে ডেমোক্র্যাটদলীয় নেতা-কর্মীসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ট্রাম্পের তীব্র সমালোচনা করে। বিশ্বজুড়েও ব্যাপক নিন্দিত হন যুক্তরাষ্ট্রের এ ধনকুবের।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top