সালমান খান বাংলাদেশে আসছেন

S M Ashraful Azom
0

শিক্ষাপ্রদান পদ্ধতিতে ভিন্নমাত্রা যোগ করে বিশ্বব্যাপী আলোচিত খান একাডেমির প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও শিক্ষাবিদ সালমান খান বাংলাদেশে আসছেন। পৃথিবীকে বদলে দিতে পারে এমন পাঁচ আইডিয়ার একটি ধরা হয় খান একাডেমিকে। 
 
বিজ্ঞান, গণিত থেকে শুরু করে পরিসংখ্যান অর্থনীতি বা ইতিহাসের মতো বিষয়কেও ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করেছে বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের এই একাডেমি। আর এই কাজ দিয়েই বিখ্যাত টাইম সাময়িকীতে ২০১২ সালে পৃথিবীর ১০০ প্রভাবশালীর তালিকায়ও স্থান করে নিয়েছিলেন তিনি।
 
খান একাডেমি বাংলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন সালমান। সম্প্রতি খান একাডেমির হিন্দি সংস্করণের উদ্বোধন করতে ভারতে এসেছিলেন তিনি। ভারত সফর শেষে ৮ হতে ৯ ডিসেম্বর দু’দিনের সফরে বাংলা সংস্করণ উদ্বোধনে বাংলাদেশেও আসার কথা ছিলো তাঁর। কিন্তু পরবর্তীতে সে সফর সূচী বাদ হয়ে যায়। ইতোমধ্যে গণিতের এক হাজার ভিডিও কনটেন্ট বাংলায় প্রস্তুতের কাজ গুছিয়ে আনা হয়েছে। দেশে এই কাজে যুক্ত রয়েছে অলাভজনক প্রতিষ্ঠান আগামী এডুকেশন ফাউন্ডেশন (বাংলাদেশ) এবং আগামী ইনকর্পোরেটেড (যুক্তরাষ্ট্র)।
 
আগামীর নির্বাহী কমিটির সভাপতি এবং বোর্ড সদস্য ড. সাবির মজুমদার  জানান, সালমান খানের বাংলাদেশে আসার সফর সূচী ঠিক করতে আলোচনা চলছে। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ২০১৬ সালে যেকোনো সময় তিনি বাংলাদেশে আসবেন এটা অনেকটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের এমআইটি ও হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গ্রাজুয়েশন করা খানের তার মা ভারতের কলকাতায় এবং বাবা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। বাবা ফখরুল আমিন খান সত্তরের দশকে বরিশাল থেকে সুদূর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
 
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করা সালমান খান ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে তড়িৎকৗশল ও কম্পিউটার-এই দুই বিষয়ের ওপর স্নাতক করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এই দুই বিষয়ে স্নাতকোত্তরও করেন তিনি। এরপর এমবিএ করেন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে।
 
২০০৬ সালমান খান সালমান খান অলাভজনক এই শিক্ষামূলক সাইটটি প্রতিষ্ঠা করেন। খান একাডেমি সাইটটিতে রয়েছে পড়াশোনার জন্য হাজার হাজার রিসোর্স। রয়েছে এক লাখেরও বেশি অনুশীলনী, চার হাজারেরও বেশি মাইক্রো-লেকচার যেগুলো ভিডিও আকারে ইউটিউবে সংরক্ষিত রয়েছে।
 
খান একাডেমি প্রতি মাসে ইন্টারনেটের মাধ্যমে ৩০ কোটিরও বেশি পাঠ প্রায় এক কোটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পেরেছে। একাডেমির নিবন্ধিত সদস্যদের তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও রয়েছেন। উল্লেখ্য, সালমান ১৯৮৪ সালে আট বছর বয়সে একবার বাংলাদেশে এসেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top