জনপ্রিয় অভিনেতা ইমরানের সেন্স অফ হিউমার

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের বায়োপিকে অভিনয় করছেন। টনি ডি’সুজার পরিচালনায় ‘আজহার’ নামের ছবিতে আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরিনের ভূমিকায় অভিনয় করছেন মেধাবী অভিনেত্রী প্রাচী দেশাই। 
 
এবিষয়ে অভিনেত্রী প্রাচী জানান, ‘ইমরানের সাথে কাজ করা খুবই মজার অভিজ্ঞতা।’ এই অভিনেতার  হাস্যরসবোধের প্রশংসা করে প্রাচী বলেন, ‘তার সেন্স অফ হিউমার দিন দিন উন্নত হচ্ছে। ইমরানের সাথে কাজ করা আসলেই আনন্দের অভিজ্ঞতা।’
 
প্রাচী আরও বলেন, ‘ইমরানের সাথে চার বছর পর কাজ করছি। এই কয়েকবছরে আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রচুর পরিবর্তন এসেছে। ইমরানের সাথে কাজ করার অভিজ্ঞতা নিঃসন্দেহে খুবই ভালো। একসাথে সিনেমার শুটিং করার সময় আমাদের মধ্যে একটি চমৎকার বোঝাপড়া কাজ করে। একে অপরের সাথে কাজ করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের মধ্যকার রসায়ন আগের চেয়ে উন্নত হয়েছে।’
 
২০১০ সালে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’ ছবিতে তাদের একটি রোমান্টিক গান দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তাই এই জুটি আশা করছেন এবারো তাদের জুটিকে দর্শক আপন করে নেবে। একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় এই ছবিতে আরো থাকছেন লারা দত্ত ও হুমা কোরেশী। আগামী বছরের ১৩ মে মুক্তি পেতে পারে ‘আজহার’ শিরোনামের ছবিটি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top