বার্সেলোনা নেইমারের বেতন তিনগুণ বৃদ্ধি করবে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বার্সেলোনা নেইমারের বেতন তিনগুণ বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদপত্র মার্কা। জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের কথা রয়েছে।
বার্সেলোনাকে গত মৌসুমে ট্রেবল জেতানোর অন্যতম কারিগর ব্রাজিলিয়ান নেইমারকে দলে নিতে টাকার বস্তা নিয়ে অপেক্ষা করছে। ম্যানচেস্টার ইউনাইটেডতো গত মৌসুম থেকেই চেষ্টা করে যাচ্ছে আর সেই শুরু থেকেইতো বার্সার চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদও তাকে দলে নিতে যেকোনো পরিমাণ অর্থ খরচ করতে প্রস্তুত। ফিফা বর্ষসেরা তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নেয়া নেইমারকে এক লোভনীয় চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা। বর্তমানে কর দেয়ার পরে প্রায় ১০.৫ মিলিয়ন ইউরো বেতন পান নেইমার যা নতুন চুক্তির পরে প্রায় তিনগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বার্সেলোনায় তার থেকে বেশি বেতন পাবেন একমাত্র লিওনেল মেসি। নেইমারের বার্সায় নতুন চুক্তি স্বাক্ষর করাটা কেবলমাত্র সময়ের ব্যাপার। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top