‘মিস ইউনিভার্স’ মঞ্চ উষ্ণ করলেন উর্বশী

S M Ashraful Azom

‘মিস ইউনিভার্স ২০১৫’ প্রতিযোগিতার মঞ্চ উষ্ণ করলেন বিকিনি পরিহিত উর্বশী রোতেলা।  প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন উর্বশী।
বৃহস্পতিবার বিভিন্ন দেশ থেকে ৮০ জন সুন্দরী এ প্রতিযোগিতায় অংশ নেন। উর্বশী প্রতিযোগিতায় অফিসিয়াল অ্যান্ট্রি নেন সুইমসুট রাউন্ড ও ট্যালেন্ট শো দিয়ে। সুইমসুট রাউন্ডে গোলাপি বিকিনিতে মঞ্চে দেখা যায় তাকে।
উর্বশী বলিউডে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ও ‘সানাম রে’ সিনেমায় অভিনয় করেছেন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের দিন তিনি আমেরিকান গায়ক চার্লি পুথের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন।
৬৪ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ীর নাম আগামীকাল লস অ্যাঞ্জেলসে ঘোষণা করা হবে। এ বছরের মিস ইউনিভার্স বিজয়ী হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কৃত করা হবে। প্রিয়.কম।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top