ডুমুরিয়ায় বিদেশি পিস্তলসহ আটক ২

Unknown
0
সেবা ডেস্ক:  খুলনার ডুমুরিয়ায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তাদের তল্লাশি করে অস্ত্রটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 
ডুমুরিয়া থানার ওসি জানান, খুলনার সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানার মাগুরা কোনার ক্যাম্প পুলিশ সদস্যরা খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে। এ সময় বাসযাত্রী আলমগীর হোসেন মোল্লার (৩২) কোমরে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি ১২.১৫ কোরের একটি বিদেশি পিস্তল, ৬টি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা গফুর শেখকে (২৮) আটক করা হয়। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া থানার গেবাডাঙ্গা গ্রামে। আলমগীরের পিতা হাবিবুর মোল্লা (৬০), গফুর শেখের পিতা রকিব উদ্দিন শেখ (৫৮)।
 
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জানায়, ভোমরা সীমান্ত এলাকা থেকে এই বিদেশি পিস্তল ও ম্যাগজিন কিনে বাড়ি ফিরছিল।
 
এ ব্যাপারে ডুমুরিয়া থানায় এসআই শহীদ হাসান মৃধা বাদী হয়ে মামলা করেন।
 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top