দেওয়ানগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

G M Fatiul Hafiz Babu
জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে কুলসুম আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ডাংধরা ইউনিয়নের জোয়ানের চর গ্রামে ইদ্রিস আলীর ঘর থেকে লাশটি উদ্ধার করে। সে জোয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, মঙ্গলবার বিকালে পাশ্ববর্তী মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে আসে কুলসুম আক্তার।
সন্ধ্যার পর বাবা ইদ্রিস আলী নিজ ঘরে এসে কন্যার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে স'ানীয় লোকজনও লাশটি দেখতে পায় এবং লাশের খবর পুলিশকে জানায়।
পরে পুলিশ ঘটনাস'ল থেকে বুধবার সকালে ঘরের ধর্নার সঙ্গে স্কুল ছাত্রী কুলসুমের ঝুলন্ত লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠায়।
এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, এটি হত্যা না আত্মহত্যা তা প্রমাণ করতেই লাশটি ময়না তদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে।
ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী ।   

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top