দায়িত্ব ছাড়বেন মারুফুল এবং মামুনুল

Unknown
সেবা ডেস্ক:  জাতীয় দলের কোচ মারুফুল হক এবং অধিনায়ক মামুনুল ইসলাম দায়িত্ব ছেড়ে দেবেন বলে কেরালায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। পরশু রাতে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর গতকাল কেরালায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোচ হিসাবে মারুফুল হক আর বাফুফের সাথে কাজ করবেন না। 
স্বল্পকালীন সময়ে ফুল পাওয়া যাবে না সেটা তিনি এখন অনুভব করছেন। তারা ছাড়া খেলোয়াড়দের মন-মানসিকতারও সমালোচনা করেছেন। খেলোয়াড়দের মানসিকতা পরিবর্তন করতে সময় লাগবে। মনের মতো দল সাঁজাতেও সময় লাগবে। সাফে যাওয়ার আগেও মারুফুল খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু বাফুফে সেদিকে আমল দেয়নি। কারণ জাতীয় দলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এতো কিছু ভাববার সময় নেই। বাফুফের সহ-সভাপতি বাদল রায় মামুনুলদের খেলা প্রসঙ্গে বললেন, এটা ওদের আসল খেলা না। কোথাও একটা সমস্যা হয়েছে।
জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামও দায়িত্ব পালন না করার কথা কেরালায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ভুটানের ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ৪-০, মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অথচ সাফ জয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবলাররা। টানা তিনটি সাফে শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। 
ঢাকায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে হারলেও এই ফুটবলাররা ভালো খেলেছেন। ডজ দিয়েছেন, সুন্দর পাস ঠেলে দিয়েছেন। জায়গায় বল নিয়ে অজিদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছেন। সেই দলটা মালদ্বীপের বিরুদ্ধে কুৎসিত ফুটবল খেলেছেন। অধিনায়ক মামুনুল, জামাল, জাহিদ, রনি, কাউকে আলাদা করে বলা যাবে না। সবাই বাজে ফুটবল খেলেছেন। ট্রফি উপহার দেয়ার কথা বলে হতাশা দিয়েছেন। ফুটবলের জন্য এই সংকট কাটিয়ে উঠা কঠিন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top