শাস্তি পেতে পারেন হাফিজ-আজহার

Unknown
সেবা ডেস্ক:  নিষিদ্ধাদেশ কাটিয়ে ক্রিকেটে ফেরা পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে অনুশীলন করতে অস্বীকার করায় শাস্তি পেতে পারেন পাকিস্তান ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হাফিজ।
তবে কঠিন কোন সিদ্ধান্ত নেয়ার আগে এ দুই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে চান বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। শাহরিয়ার বলেন,  আমিরের বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যেই কতিপয় খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেছি এবং সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমি আবারো হাফিজ ও আজহারের সঙ্গে আলোচনা করব এবং বিষয়টি সমাধানের চেষ্টা করব। শাহরিয়ার বলেন তারা যদি পিসিবির উদ্দেশ্য বুঝতে না পারে তবে কর্তৃপক্ষ বিকল্প ভাবতে বাধ্য হবে।
খান বলেন, তারা বর্তমানে চুক্তিবদ্ধ খেলোয়াড়। তাই তাদের বিরুদ্ধে আমরা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ব্যবস্থা নিতে পারি। তবে দীর্ঘ দিনের এ সমস্যাটি আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top