ক্ষমা চাইতে বলল নির্মূল কমিটি

S M Ashraful Azom
0

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার নির্মূল কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসবিরোধী পাকিস্তানপ্রেমী বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং এ ধরনের বক্তব্যের জন্য দেশ ও জাতির নিকট বিএনপির ক্ষমাপ্রার্থনা দাবি করছি।’
 
গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’
 
তার বক্তব্যের নিন্দা জানিয়ে দেয়া এ বিবৃতিতে সংগঠনের সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল সই করেছেন।
 
বিবৃতিতে বলা হয়, ‘যখন পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচারের সমালোচনা করে একাত্তরের গণহত্যা অস্বীকার করছে, ঠিক তখন বিএনপিপ্রধান খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সরকারি ও স্বীকৃত পরিসংখ্যান অস্বীকার করে আবারও প্রমাণ করেছেন একাত্তরে তিনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুগত ছিলেন, এখনও সেই অবস্থানে অটল রয়েছেন।’
সূত্রঃ ইত্তেফাক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top