সাকিবের সঙ্গে মুশফিক

S M Ashraful Azom

পাকিস্তান সুপার লিগে করাচি লিগে সাকিব আল হাসানের সঙ্গী হচ্ছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার করাচি কিংস বিদেশি ক্রিকেটারদের কোটায় দলে নিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
সোমবার পিএসএলের সবচেয়ে দামি ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল করাচি কিংস। মুশফিক শুরুতে ছিলেন ‘গোল্ড’ ক্যাটেগরিতে। তবে দল না পাওয়ায় ‘সিলভার’ ক্যাটেগরিতে নেমে যান তিনি।
প্রথম দিনই ‘গোল্ড’ ক্যাটেগরি থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। আর তামিম ইকবালকে নেয় পেশাওয়ার জালমি।
‘প্লাটিনাম’ ক্যাটেগরিতে পারিশ্রমিক ১ লাখ ৪০ হাজার ডলার হলেও পাঁচ দলের পাঁচ ‘আইকন’ ক্রিকেটার, আফ্রিদি, মালিক, গেইল, কেভিন পিটারসেন ও শেন ওয়াটসন পাবেন ২ লাখ ডলার করে।
‘গোল্ড’ ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রামিক ৫০ হাজার ডলার; ‘সিলভার’ ক্যাটেগরিতে ২৫ হাজার।
বেশ কয়েক বছর ধরে পরিকল্পনার পর অবশেষে আগামী বছর শুরু হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৪ থেকে ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top