পুঁজিবাজার থেকে ১০০ মিলিয়ন ডলার

S M Ashraful Azom
0

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, সরকার বিদ্যুৎ খাতে অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করার পরিকল্পনা করেছে।
 
রাজধানীতে ‘অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগামী এক বছরে এই ১০০ মিলিয়ন মার্কিন ডলার দেশের বিদ্যুৎ খাতের জন্য আমরা ফাইন্যান্সিলাল ইনুস্টুমেন্টের মাধ্যমে সংগ্রহ করবো।
 
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) এই আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম)-এর নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বীরুপাক্ষ পাল।
 
বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়নের পরিকল্পনায় অনিশ্চয়তার কিছু নেই, তাই এটি শেষ পর্যন্ত দেশের শেয়ার বাজারকে জোরদার করতে সাহায্য করবে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাত থেকে ক্যাপিটাল মার্কেটে আসা উচিৎ। পুঁজিবাজার থেকে তহবিল হিসাবে অর্থায়ন করা হলে তা আরো বেশী কার্যকর হবে।
 
দেশের শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজারে অর্থায়ন করে ব্যবসাকে গতিশীল করতে এর সমস্যা দূর করুণ।
 
উপদেষ্টা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন হয়েছে, যেমন- নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়, দারিদ্র্য বিমোচন ও গড় আয়ূ বৃদ্ধি।
 
তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতির উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে। বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top