আফগানিস্তানে লড়াইয়ে ৫১ তালেবান যোদ্ধা নিহত

Unknown
0
সেবা ডেস্ক:  আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিন শহরের লড়াইয়ে  এক স্থানীয় তালেবান কমান্ডারসহ ৫১ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তালেবানের দখলে চলে যাওয়া সানগিন পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।
 
আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সরকারি বাহিনী পাল্টা হামলা চালিয়ে শহরটির মূল ভবনগুলো পুনর্দখল করেছে। বিমান হামলার মাধ্যমে আফগান বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিহত তালেবান কমান্ডারের নাম মোল্লা নাসির বলে জানিয়েছে। তিনি তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের আস্থাভাজন।
 
স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আফগান সেনাবাহিনী এবং পুলিশ কমান্ডোরা বুধবার দিনের শেষভাগ থেকে সানগিনে অভিযান শুরু করেছে। আর এতেই মারা গেছে তালেবান কমান্ডারসহ তার যোদ্ধারা। স্থানীয় কয়েকজন কর্মকর্তা বলছেন, সানগিনের পুলিশ সদরদপ্তর  ও গভর্নর অফিসের পুনর্দখল করেছে সরকার। বিবিসি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top