
দেশে নিবন্ধনকৃত মোবাইল গ্রাহক সংখ্যা এখন ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। অক্টোবর মাসের শেষে চালু থাকা মোবাইল ফোনের সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার। সে হিসেবে গ্রাহক বেড়েছে ১১ লাখ ৬৭ হাজার। বিটিআরসি নভেম্বর মাসের শেষ নাগাদ এই হিসেব দিয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, গ্রামীণফোনের গ্রাহক ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ২৯ লাখ ৫৬ হাজার, রবির গ্রাহক ২ কোটি ৮২ লাখ ৯৬ হাজার, এয়ারটেলের গ্রাহক এক কোটি ৩ লাখ ৪৫ হাজার, টেলিটকের ৪০ লাখ ৫৭ হাজার এবং সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৩৪ হাজার।
অন্যদিকে, এ মাসেও টেলিটকের গ্রাহক কমেছে প্রায় ৮৪ হাজারের মতো। আর সিটিসেলের গ্রাহক কমেছে ৫৫ হাজার। এছাড়া অন্য সবগুলো অপারেটরের গ্রাহক বেড়েছে। সবচেয়ে বেশী বেড়েছে গ্রামীণফোনের গ্রাহক প্রায় ৬ লাখের মতো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।