সেবা ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অথনৈতিক স্বনির্ভরতা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া। তারই আদর্শ ও স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচি রয়েছে।
শনিবার বিকেল তিনটায় সিলেট ক্যাডেট কলেজ মাঠে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর ৭ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশের ক্যাডেট কলেজগুলো গুণগত শিক্ষা প্রদানের আদর্শকেন্দ্র। প্রচলিত কারিকুলামের পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিভিন্ন কার্যক্রম এখানে গ্রহণ করা হয়। তাইতো প্রাক্তন ক্যাডেটরা সমাজে নিজ নিজ অবস্থানে সাফল্যের পরিচয় দিয়ে চলছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওকাস সভাপতি শাহনূর আলম, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার সাইফুর রহমান বক্তব্য রাখেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।