শ্রীবরদীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের মানব বন্ধন

G M Fatiul Hafiz Babu
0




 ফরিদ আহম্মেদ রুবেল
শ্রীবরদীতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মরত কর্মকর্তাগণ গত ২৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২ থেকে ১টা পর্যন- কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী চৌরাস-ায় কালো ব্যাজ ধারণ ও মানব বন্ধন করেন। কৃত্য পেশাভিত্তিক জন প্রশাসন গড়ে তোলা,  অষ্টম কাঠামোতে বেতন স্কেলের বৈষম্য ও সিলেকশন গ্রেড, টাইমস্কেল পুনর্বহাল, উপজেলার ইউএনও কর্তৃত্ব বাতিল, আন-ঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বর্হিভূত সকল ধরনের প্রেষন বাতিল, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে এ মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, শ্রীবরদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আলিফ উল্লাহ আহসান, কৃষি কর্মকর্তা এফ.এম. মোবারক আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ রউফ, ডা. মোঃ আনিছুর রহমান, ডা. সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্তকর্তা দেবযানী ভৌমিক সহ ২৬ ক্যাডার, নন ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসে কর্মকর্তাগণ। বক্তারা বলেন, ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন- কালো ব্যাজ ধারণ এবং গত ২৩ ডিসেম্বর মানব বন্ধন ও আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন- ১ ঘণ্টা কর্মবিরতি থাকবে। দ্রুত এ সকল দাবী না মেলে নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন প্রকৃচি সমস্বয় কমিটির সভাপতি আলিফ উল্লাহ আহসান । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top