পৌরসভা নির্বাচনে ২০১টি আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে : হানিফ

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  আসন্ন ২৩৪টি পৌরসভা নির্বাচনে দলীয় পর্যালোচনায় আওয়ামী লীগ ধারণা করছে ২০১টি পৌরসভায় তাদের মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছে। এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন।
 
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচন তদারক কমিটির সর্ব শেষ পর্যালোচনা অনুযায়ী ২০১টি পৌরসভায় দলীয় মনোনীত মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
 
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া এবং দলের সিনিয়র নেতারা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে বাকি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা দিন দিন ভাল হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top