বলিউডের কিং শাহরুখ খান সেলফিতে মগ্ন

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  সারা বিশ্ব সেলফি তোলায় মগ্ন। সেক্ষেত্রে পিছিয়ে নেই তারকারাও। বলিউডের কিং খানও এই প্রতিযোগিতায় গা ভাসিয়েছেন।

তবে তিনি নতুন নন, এর আগেও নিজে সেলফি তুলে টুইটারে পোস্ট করেছেন। সেই ধারাবাহিকতায় গতকাল তার টুইটারে বেশ কয়েকটি সেলফি পোস্ট করেছেন তিনি। আর সেলফিতে তার সাথে দেখা যায় ভারতের একনম্বর শিল্পপতি মুকেশ আম্বানিকে। শুধু তাই নয় তার আরেকটি সেলফিতে রয়েছেন নিতু আম্বানি, ছিলেন আম্বানি দম্পতির দুই ছেলে, এক মেয়ে এবং প্রখ্যাত সংগীত-ব্যক্তিত্ব এ আর রহমান।
গতকাল মুকেশ আম্বানির জন্মদিনে তার মোবাইল অপারেটর রিলায়েন্স জিয়ো বহুল প্রত্যাশিত ফোর-জি সেবার ঘোষণা দিয়েছেন। আর সেই অনুষ্ঠানেই সেলফি তুলেন বলিউড বাদশাহ। এত এত নামি-দামি মানুষের ভিড়ে এটা যে দামি সেলফি তা  নিঃসন্দেহে বলা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top