সেবা ডেস্ক: অসাম্প্রদায়িক
ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান
জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার বড়দিন উপলক্ষে বঙ্গভবনে
খ্রিস্টান সম্প্রদায়ের প্র্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে
তিনি এই আহ্বান জানান।
আবদুল
হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
আবহমানকাল থেকে এদেশের মানুষ ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে
বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ
অবস্থান থেকে অবদান রাখতে হবে।
অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে খ্রিস্টান সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
ধর্মমন্ত্রী
মতিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আর্চবিশপ প্যাট্রিক
ডি’ রোজারিও, বিশপ মাইকেল রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর
মহাসচিব নির্মল রোজারিও, উপদেষ্টা হিউবার্ট গোমেজ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য বেঞ্জামিন কস্তা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।