সেবা ডেস্ক: বিভিন্ন ধরনের অনিয়ম করার দায়ে রাজধানীর ধানমন্ডিতে গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করে এবং বেলা আড়াইটা পর্যন্ত তা চলে। আদালত পরিচালনায় সহায়তায় করে র্যাব। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এক্স-রে অপারেটর, মেডিক্যাল টেকনোলজিস্ট না থাকায়, ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসিতে অনুমোদনহীন বিদেশি ওষুধ মজুদ রাখা ও নানা অনিয়মের দায়ে সেন্ট্রাল হাসপাতাল মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক ডা. সুপ্রিয় সরকার, সুপারিনটেন্ডেন্ট অব ড্রাগ এটি এম গোলাম রব্বানী এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।