সাধু সঙ্গের উদ্বোধন

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  সংস্কৃতিমন্ত্রী আসাদুজামান নূর বলেছন, ধর্মের নাম করে অন্য ধর্ম ও বর্ণের উপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তিকে বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
 
বাংলাদেশকে সম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন,  এখানে মৌলবাদীদের স্থান হবে না।র
রবিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়ায় লালন শাহ বটতলায় পদ্মহেমধাম আশ্রমে দু’দিনব্যাপী সাধু সঙ্গের উদ্বোধনকালে এ কথা বলেন।
 
দেশের দ্বিতীয় বৃহত্তর এই লালন উৎসবে ভারপ্রাপ্ত ইউএনও শাহিনা পারভীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম প্রমুখ।
পরে মন্ত্রী আশ্রমটির মূল ফটকে একতারা সম্বলিত ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ইছামতি তীরের আশ্রমটির বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top