ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪১ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল অ্যালেস্টার কুকের দল। আগামী শনিবার কেপ টাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বুধবার কিংসমেডে ৪ উইকেটে ১৩৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৪১৬ রানের লক্ষ্য পাওয়া স্বাগতিকদের শেষ দিনে প্রয়োজন ছিল আরো ২৮০ রান। এদিন ২৪ ওভারে ৩৮ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারায় হাশিম আমলার দলটি।
দিনের প্রথম ওভারেই এবি ডি ভিলিয়ার্সকে (৩৭) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে বড় একটা ধাক্কা দেন মইন আলি। এই অফ স্পিনার এরপর ফিরিয়ে দেন টেম্বা বাভুমা ও কাইল অ্যাবটকেও।
শুরুতেই ব্যাটিং ভরসা ডি ভিলিয়ার্সকে হারানোর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে রাখলেও কারোর কাছ থেকে খুব একটা সহায়তা পাননি জেপি ডুমিনি। দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানে অলআউট হওয়ার সময় ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি।
৪২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার পেসার স্টিভেন ফিন। মইন তিন উইকেট নেন ৪৭ রানে। এর আগে প্রথম ইনিংসে ৬৯ রানে চার উইকেট নেয়া এই অফ স্পিনার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top