আইট্রিপলই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন সোসাইটির(আইএএস) সভাপতি ডেভিড বি ডিউরোচার,আইট্রিপলই ফেলো পিটার ম্যাগইয়ার ও আইট্রিপলইফেলো ড. মোহাম্মদ ইসলাম সম্প্রতি ড্যাফোডিলইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শনকরেন। পরিদর্শনকালে তারা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের পৃষ্ঠপোষকতায়পরিচালিত ‘সোলার কার’ প্রজেক্ট পর্যবেক্ষণ করেন।
এসময় ‘ইয়েস ইউ ক্যান’ দলের ক্যাপটেন মো.আবদুল্লাহ আল নোমান সোলার কারের কার্যকারিতাএবং এর যান্ত্রিক ও তত্ত্বীয় বিষয়সমূহ ব্যাখ্যা করেন।পরিদর্শকদল এই সোলার কার প্রকল্পের প্রশংসা করেনএবং আইট্রিপলই আইএএস ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রণে উদ্বুদ্ধ করেন।
পরিদর্শনকালে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামসহ ঊর্ধ্বতনকর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভাতেও মিলিত হন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।