নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  রাজধানীর উত্তরায় নতুন ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছে ভারতীয় হাইকমিশন। প্রসঙ্গত, উত্তরার কেন্দ্রটিসহ রাজধানীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হল চারটি। বাকি তিনটি কেন্দ্র রাজধানীর গুলশান, ধানমণ্ডি ও মতিঝিলে অবস্থিত।
 
মঙ্গলবার উত্তরা মডেল টাউনের ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫৬ নম্বর বাড়িতে নতুন এই ভিসা কেন্দ্রের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশন।
 
ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া নতুন এ ভিসা কেন্দ্রটির উদ্বোধন করেন ভারতের ঢাকাস্থ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ শৈকা।
 
এ সময় ভারতীয় স্টেট ব্যাংকের বাংলাদেশ প্রধান পিনাক চর্কবর্তীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সঙ্গে ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে ভিসা আবেদন কেন্দ্র চালু করে ভারত।
 
এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন ছাড়াও খুলনা ও সিলেটে ভিসা কেন্দ্র চালু আছে।
 
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, দেশের আরো ১০টি ভিসা আবেদন কেন্দ্রের মত উত্তরাতেও সব ধরনের সেবা পাওয়া যাবে।
 
ভারতীয় স্টেট ব্যাংক পরিচালিত এসব ভিসা কেন্দ্রে ছুটির দিন ছাড়া সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পাসপোর্ট জমা নেয়া হয়। আর পাসপোর্ট সংগ্রহ করতে হয় বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top