পবায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

S M Ashraful Azom
0

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সূর্য চন্দ্র দাশ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গোদাগাড়ী থানার আলোক ছাত্র প্রসাদপুর গ্রামের মৃত. সুবল চন্দ্র দাশের ছেলে।
 
রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার নওহাটায় রাজশাহী থেকে তানোরগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সূর্য চন্দ্র দাস নিহত হন।
 
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটকে অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top