রাজীব হত্যা মামলার যুক্তিতর্ক শুরু বৃহস্পতিবার

S M Ashraful Azom
0

আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যের পর বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরুর দিন রেখেছে আদালত।
 
মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুানালের বিচারক সাঈদ আহম্মেদ এজলাসে সাত আসামি আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। এদের মধ্যে মৌখিক বক্তব্য দেন নাফিস ইমতিয়াজ, নাঈম ইরাদ ও এহসান রেজা রুম্মান।
 
বিচারকের প্রশ্নের জবাবে তিন আসামিই নিজেদের পক্ষে সাফাই সাক্ষী হাজির করবেন না বলে জানান।
 
এছাড়া আসামি ফয়সাল বিন নাঈম দীপ, মাকসুদুল হাসান অনিক ও সাদমান ইয়াছির মাহমুদ লিখিত আকারে তাদের বক্তব্য জমা দিয়েছেন।
 
আর এই হত্যা মামলার প্রধান আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি মৌখিক বক্তব্যের পাশাপাশি লিখিত বক্তব্যও দেন।
 
মামলার আট আসামির মধ্যে রেদোয়ানুল আজাদ রানা পলাতক রয়েছেন।
 
ব্লগার রাজীব হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সোমবার শেষ হয়েছে বলে জানিয়েছেন এই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।
 
রাষ্ট্রপক্ষের ৫৫ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের জবানবন্দি নিয়েছেন বিচারক।
 
আইনজীবী মাহবুবুর রহমান বলেন, সোমবার বিচারক এজলাসে বলেছেন, এ মাসেই তিনি মামলার রায় দেওয়ার চেষ্টা করবেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় স্থপতি রাজীব হায়দারকে। এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দিন পল্লবী থানায় এ মামলা দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top