নতুন বছরে ব্যাংক পরিদর্শনে আরও বাড়বে প্রযুক্তির ব্যবহার

Unknown
0
সেবা ডেস্ক:  ব্যাংকিং পরিদর্শনে আমূল পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে ব্যাংক পরিদর্শনে যেসব ইতিবাচক কার্যক্রম গ্রহণ করা হয়েছে নতুন বছরে তা পুরোপুরি অনুসরণ করা হবে। আর্থিক খাতের স্থিতিশীলতা, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ ও বিনিয়োগকে ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক এ পথ অনুসরণ করছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, হলমার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের ঋণ প্রতারণাসহ বেশ কিছু অনিয়মের ফলে ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন উঠেছিল ব্যাংকিং খাতের পর্যবেক্ষণ নিয়ে। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনিয়মের ফাঁক-ফোকরগুলো চিহ্নিত করে। তারপর গ্রহণ করে সমন্বিত উদ্যোগ ও কৌশল। এ জন্য শতভাগ পুরোপুরি তথ্যপ্রযুক্তির সহযোগিতা নেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত রেকর্ডসহ যাবতীয় বহি ও দলিলাদি পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক অশোক কুমার দে জানান, বর্তমান গভর্নরের বিশেষ মনোযোগের কারণে পরিদর্শনে গুরুত্বপূর্ণ তিনটি সংযুক্তি পরিদর্শন ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে। তাহলো, পরিদর্শনে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অনলাইন ব্যাংকিং সিসটেমের যোগ; পরিদর্শকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানানোর জন্য বাংলাদেশ ব্যাংকের প্রবেশাধিকার সৃষ্টি করা।
জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মুলধন কাঠামো, সম্পদের গুণগত মান, ব্যবস্থাপনার দক্ষতা, উপার্জন সক্ষমতা ও আইনের অনুসরণ, তারল্য অবস্থা এবং ঝুঁকির প্রতি স্পর্শকাতর দিকগুলো বিবেচনা করে পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে দুুর্বল দিকগুলো চিহ্নিত করে প্রয়োজন মতো সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। এতে কোনো বাণিজ্যিক ব্যাংকের অনিয়ম ও দুর্বল দিক সহজে নজরে আসছে। ফলে দোষী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। আগামী বছর এ কার্যক্রম আরও সমন্বিত ও জোরালো করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণ গোপন করা, পরিচালকদের নিজেদের লোকদের মাঝে বেনামি ঋণ সৃষ্টি করা, অনিয়মের মাধ্যমে ঋণ অবলোপন করাসহ নানা রকম নতুন ধরনের অনিয়ম চোখে পড়ে। যা বাণিজ্যিক ব্যাংকগুলোর, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের যোগসাজসে এটা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষিত পরদির্শকরা ইতোমধ্যে এসব বিষয় নজের এনেছে। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ২০১৬ সালে নতুন বছরে এসব অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
নতুন বছরে কৃষি ও এসএমই খাতের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা নিবিড় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। কৃষিতে অর্থ সরবারহ করার লক্ষ্যে কৃষি ঋণ বিতরণ করা ও কর্মসংস্থানমূলক শ্রমঘন শিল্প ও নতুন ব্যবসা সৃষ্টির জন্য এসএমই খাতকে বর্তমান গভর্নর ড. আতিউর রহমান সর্বো”চ গুরুত্ব দিয়ে আসছে। এ জন্য কৃষি ও এসএমই খাতে বিপুল পরিমাণ অর্থ সরবারহ করছে। এ মুহূর্তে প্রধান কাজ হয়ে গেছে এ অর্থায়ন সঠিক জায়গা সঠিক সময়ে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় থেকে জানানো হয়, নতুন বছরে এসব কাজ আরও গতিশীল ও কঠোর নজরদারিতে আনা হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, গ্রামীণ জনপদে অর্থ সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে যা যা করণীয় সব কিছু করেছি। আগামীতে এসব কার্যক্রম আরও জোরদার ও নিবিড় পর্যবেক্ষণে আনা হবে।
বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকির ব্যাপারে আতিউর রহমান বলেন, ব্যাংকিং খাত যেকোনো সময়ের চেয়ে নিয়ন্ত্রিত ও সুরক্ষিত। ব্যাংকিং খাতে মানুষের শতভাগ আস্থা ও বিশ্বাস রাখা এবং স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে আরও জোরদার করা হবে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top