অ্যানফিল্ডে থামলো লেস্টার সিটি

Unknown
সেবা ডেস্ক:  ক্রিস্টিয়ান বেনটেকের গোলে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ফক্স বলে খ্যাত লেস্টার এই মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে গোলশুন্য থাকলো।
গত নয় ম্যাচ ধরে বক্সিং ডেতে (বড়দিনের পরের দিন) ঘরের মাঠে না হারা লিভারপুল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো একটি আক্রমণ করে লিভারপুল। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কোতিনহোর ব্যর্থতায় গোল পায়নি তারা। প্রথমার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ ছিল লিভারপুলেরই। তবে লেস্টারের গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো তেমন জোরালো কোনো আক্রমণ করতে পারেনি স্বাগতিকরা।
লিভারপুল কাঙ্ক্ষিত গোলটি পায় ৬৩তম মিনিটে। ব্রাজিলের মিডফিল্ডার রবার্তো ফিরমিনহোর ক্রসে দারুণ দক্ষতায় পা বাড়িয়ে বল জালে জড়ান বেলজিয়ামের স্ট্রাইকার বেনটেকে। এর পর লম্বা সময়ে নিজেদের হারিয়ে খুঁজেছেন লেস্টারের খেলোয়াড়রা। লিভারপুলের রক্ষণে কোনো ভীতিই ছড়াতে পারেননি এ মৌসুমে লিগে সর্বোচ্চ ১৫ গোল করা জেমি ভার্ডি। এ মৌসুমে লিগে এই প্রথম কোনো ম্যাচে গোল পেল না ক্লদিও রানিয়েরির দল। এই হারের পরও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে লেস্টার। ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লিভারপুল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top